1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

বাইবেল বিক্রি করছেন ট্রাম্প

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ধার্মিক হিসেবে পরিচিত না হলেও নির্বাচনকে সামনে রেখে ধর্মকে প্রচারের হাতিয়ার বানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্রি করছেন ধর্মগ্রন্থ বাইবেলও। মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য স্ট্রেইট টাইমস।

এপি জানায়, এই বাইবেল যুক্তরাষ্ট্রের সংবিধান ও স্বাধীনতার ইতিহাস সংযুক্ত রয়েছে। ৬০ ডলারে বিক্রি করা হচ্ছে গ্রন্থটি। ট্রাম্প দাবি করেছেন, বাইবেল তার ‘প্রিয় বই‘।

সংশ্লিষ্টরা বলছেন, আদালতের করা জরিমানার টাকা যোগাড় করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। সোমবার নিউইয়র্কের আপিল আদালতের বিচারক ৪৫ কোটি ৪০ লাখ ডলারের বদলে আপাতত সাড়ে ১৭ কোটি ডলার অর্থ বা সমমানের বন্ড দেয়ার নির্দেশ দেন ট্রাম্পকে। আর এর জন্য তাকে ১০ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে সবাইকে বাইবেল কেনার আহ্বান জানান তিনি। ট্রাম্প লেখেন, ‘পবিত্র সপ্তাহ শুভ হোক! আসুন আমরা আবারও প্রার্থনায় মনোযোগী হই। গুড ফ্রাইডে ও ইস্টারের আগে আমি আপনাদের সবাইকে গড ব্লেস দ্য ইউএসএ বাইবেলের একটি করে কপি সংগ্রহ করার জন্য উৎসাহিত করছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com