1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

এফবিআই প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৬

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ায় জেরি ক্রো রিজিওনাল ট্যাকটিকাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণ ঘটে। এতে সোয়াটের ১৬ জন সদস্য আহত হন। ১৫ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের মাত্রা সম্পর্কে এখনো কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তাদের কেউই গুরুতর আহত হননি। একজনের সার্জারি প্রয়োজন হতে পারে।

এ ছাড়া আরও ১৩ জন সদস্য জানিয়েছেন তাদের মাথা ও কান ঝিমঝিম করছে।

কর্তৃপক্ষ জানায়, যৌথ মহড়ার সময় একটি ক্যানিস্টার বিস্ফোরণ হয়। ওই ভবনটি পুলিশ ঘেরাও করে ফেলেছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com