1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

আজ ভোট হলে ট্রাম্পের কাছে হারবেন বাইডেন!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা এতই কমছে যে আজ যদি নির্বাচন হয়, তবে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাবেন। নিউ ইয়র্ক টাইমসের নতুন এ সমীক্ষায় এই পূর্বাভাস দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হতে আর মাত্র আট মাস বাকি আছে। এই প্রেক্ষাপটে জরিপটির ফলাফল প্রকাশিত হলো।

নিবন্ধিত ভোটারদের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, আজ যদি ভোট হয় তবে ৪৩ ভাগ ভোটার ভোট দেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে। আর সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পাবেন ৪৮ ভাগের ভোট। গত ডিসেম্বরে পরিচালিত জনমত জরিপের চেয়ে এবার ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে বলেই দেখা যাচ্ছে।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে যেভাবে কাজ করছেন, তার প্রতি ৪৭ ভাগ লোকেরই সমর্থন নেই। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদকালে এখনই তিনি সর্বোচ্চ নেতিবাচক অবস্থানে রয়েছেন।

যত লোক মনে করেন যে তার নীতি তাদের উপকার করছে, তার চেয়ে দ্বিগুণ লোকের ধারণা, এতে তাদের ক্ষতিই হচ্ছে বেশি।

মাত্র এক-চতুর্থাংশ জবাবদাতা মনে করে, যুক্তরাষ্ট্র ঠিক পথে রয়েছে। আর সংখ্যাগরিষ্ঠ ভোটার মনে করে, অর্থনীতির অবস্থা খারাপ।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জরিপটি পরিচালিত হয়। এটি পরিচালনা করে নিউ ইয়র্কের প্রাইভেট সিয়েনা কলেজ।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলার প্রতি সমর্থন দেয়ার জন্য মুসলিমরা এবার বাইডেনের কাছ থেকে সমর্থন সরিয়ে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com