1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত এবং আওয়ামী লীগের বিজয়ের জন্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন।ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের পক্ষে এ অভিনন্দন জানান।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

চীনা নেতাদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানান রাষ্ট্রদূত। তিনি জানান, চীনা নেতারা শেখ হাসিনার সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব অব্যাহত রাখবেন এবং পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করবেন।

ইয়াও জানান, চীন ও বাংলাদেশের উন্নয়ন সম্পর্ক এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে চীন সমবয়ই বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু ছিল। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন সব সময়ই পাশে থাকবে। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিতে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখবে চীন। বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নে চীন সবরকম সহায়তা করবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সবরকম সম্পর্ক জোরদার করার জন্য প্রস্তুত রয়েছে চীন। বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক আরও বিস্তৃত করতে চান তারা। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে প্রকল্প বাংলাদেশ নিয়েছে সেখানে চীন ভূমিকা রাখতে চায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com