1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বিজয় মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

নিজ দলের নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জানুয়ারি, রোববার সন্ধ্যায় তেজগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন সরকারপ্রধান হয়েও একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আজ সবাই এটা প্রত্যক্ষ করেছেন। এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে বলা যায় অধিকাংশ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হচ্ছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, অনেক বাধা অতিক্রম করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরাও এই নির্বাচন প্রত্যক্ষ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com