1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বিপুল ভোটে জয়ী ওবায়দুল কাদের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজা তানভীর আহমেদ।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট। এসব কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত ব্যারিস্টার তানভীর আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯ হাজার ৭০২ ভোট।অর্থাৎ বিশাল ভোটের ব্যবধানে জিতেছেন ওবায়দুল কাদের। এর আগে এই আসন থেকে ৭ বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ওবায়দুল কাদের। এ নিয়ে জিতলেন ৫ বার।

অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) এর ছড়ি প্রতীক নিয়ে শাকিল মাহমুদ চৌধুরী পেয়েছেন ২ হাজার ১৩০ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (আইএফবি) এর চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ শামছুদ্দোহা পেয়েছেন ১ হাজার ৪৯৩ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীক নিয়ে মোহাম্মদ মকছুদের রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com