1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে : সিইসি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘নিশ্চিতভাবে বলা যাবে না, তবে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এটা এখন পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য। তবে ভোট গণনা শেষ হলে এটা কিছুটা বাড়তেও পারে, কমতেও পারে।’

যদিও সিইসি প্রথমে জানান ভোট পড়েছে ২৮ শতাংশ। পরে সচিব তাকে সংশোধন করে দিয়ে জানান, ‘স্যার ৪০ শতাংশ হবে। বেশিও হতে পারে।’

এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: জাহাংগীর আলম জানিয়েছিলেন, বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় সারা দেশে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রাজশাহী ও রংপুর বিভাগে ২৬ শতাংশ করে, এবং বরিশাল বিভাগে ৩১ শতাংশ ভোট পড়েছে।

তার আগে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানায় ইসি।

সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক প্রার্থীর মৃত্যুতে স্থগিত রাখা হয় একটি আসনে ভোট গ্রহণ।

এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com