1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, তবে…

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

ঢাকাসহ সারাদেশে অনেকগুলোর কেন্দ্রের মধ্যে দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।তবে সেসব জায়গায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁও সরকারি সংগীত কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কোথাও কোনো ঝামেলা হচ্ছে না জানিয়ে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকাসহ সারাদেশে অনেকগুলো কেন্দ্র। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তারপরও সব জায়গায় পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী, ডিবি গোয়েন্দা পুলিশ আছে। যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে। ’

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হয়েছে এবং তারা ভোটকেন্দ্রে যাচ্ছেন। উত্তরা, ওয়ারী, লালবাগ, রমনা ডিভিশন ঘুরে আমি ভোট দিলাম তেজগাঁও ডিভিশনে। সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।’

‘হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই। সবাই ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। নির্বাচনে সামান্য ঘটনা ঘটতেই পারে। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। সব জায়গায় মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন’, যোগ করেন ডিবির হারুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com