1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আজ গোপালগঞ্জ-মাদারীপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

আজ গোপালগঞ্জে ও মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত তারা। এদিকে, প্রধানমন্ত্রীর নির্বাচনি সফরকে ঘিরে এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে জনসভা করবেন তিনি। পরে দুপুরে কোটালীপাড়ায় হবে সভা।

গোপালগঞ্জের জনসভার পর মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, এবারই প্রথম কালকিনিতে নির্বাচনী সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে মাদারীপুর-৩ আসনের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে পৌঁছাবেন তিনি। বিকেল ৩টায় বক্তব্য দেবেন জনসভায়।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com