1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ঢাকা থেকে কক্সবাজারে ট্রেনে যাওয়ার স্বপ্ন পূরণের পথে আজ এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ রেলওয়ে’র ওয়েবসাইটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ পাওয়া যাচ্ছে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট।

১ ডিসেম্বর থেকে ঢাকা থেকে কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে দুই জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হবে।

ট্রেনটি ঢাকা থেকে রাত সাড়ে ১০টায় যাত্রা করে চট্টগ্রামে রাত ৩টা ৪০ মিনিটে পৌঁছবে। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতি দিয়ে সকাল ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে।

কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে যাত্রা করে বিকেল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখান থেকে বিকেল ৪টায় যাত্রা করে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনটি শুধু ঢাকার বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। পথিমধ্যে আর কোনো স্টেশনে থামবে না।

ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী ট্রেনের ভাড়া

শোভন চেয়ার (নন-এসি) ৫০০ টাকা
স্নিগ্ধা (এসি) ৯৬১ টাকা
প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা
প্রথম শ্রেণি বার্থ ১১৫০ টাকা
এসি বার্থ ১৭২৫ টাকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com