1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে র‌্যাবের ২৪৬ টহল টিম

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। সার্বিক নিরাপত্তায় রাজধানীতে ৮৭টি ও রাজধানীর বাইরে ১৫৯টিসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব।

আজ রবিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি জানান, জনজীবন স্বাভাবিক রাখতে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে র‌্যাব ফোর্সেস রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।

 

এদিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করতে রাজধানীতে ৮৭টি ও রাজধানীর বাইরে ১৫৯টিসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব।

জানা গেছে, ঢাকাস্থ ব্যাটালিয়ন র‍্যাব-১ রাজধানীর বিমানবন্দর, পূর্বাচল, কুড়িল, গুলশান, উত্তরা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে; র‍্যাব-২ রাজধানীর শ্যামলী, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন, বিজয় স্মরনী, আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট এলাকায়; র‍্যাব-৩ রাজধানীর মতিঝিল, পল্টন, শাপলা চত্বর, কাকরাইল, সচিবালয়, বঙ্গভবন এলাকা; র‍্যাব-৪ রাজধানীর মিরপুর, সাভার, নবীনগর ও মানিকগঞ্জ জেলায়; র‍্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, লালবাগ, পলাশী মোড়, চানখারপুল, হাসনাবাদ, পোস্তগোলা ব্রিজ, লৌহজং, কোতয়ালি, শনির আখড়া, ডেমরা, ঝিলটুলি এলাকাসহ আওতাধীন গুরুত্বপূর্ণ স্থান সমূহে টহল কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com