1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

‘উপহাস করা পোস্ট’ না সরানোয় ট্রাম্পকে জরিমানা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
আদালতের নির্দেশ অমান্য করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের আদালত। বিচারক বলেছেন, প্রাক্তন প্রেসিডেন্ট আদালতের একজন ক্লার্ককে উপহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। আদালত ওই পোস্ট মুছে ফেলতে নির্দেশ দিলেও তিনি তা করেননি।

আজ শনিবার বিবিসির খবরে বলা হয়েছে, এ মাসের শুরুতে আদালতের একজন ক্লার্ককে উপহাস করে সামাজিক যোগাযোগের একটি মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প।

তখন ট্রাম্পকে অসত্য এবং অপমানজনক পোস্টটি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। ট্রাম্পকে সতর্কবার্তা দিয়ে বিচারক বলেছিলেন, আদেশ অমান্য করলে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। 

গতকাল শুক্রবার জরিমানার রায়ে নিউ ইয়র্ক আদালতের বিচারক বলেন, ‘পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলা হলেও তাঁর (ট্রাম্প) ওয়েবসাইটে রয়ে গেছে। আমি এখন আসামির কাছে ব্যাখ্যা চাইবো যে, কেন গুরুতর নিষেধাজ্ঞা সত্বেও তিনি পোস্টটি সরালেন না।

ট্রাম্পের পক্ষে আদালতে ক্ষমা চেয়েছেন আইনজীবী ক্রিস্টোফার কিস। আদালতকে তিনি বলেন, ‘অজান্তে এই ভুল হয়েছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ওয়েবসাইট থেকে সরাতে ভুলে গিয়েছিল কর্মীরা।

’ এরপর বিচারক ট্রাম্পকে জরিমানার আদেশ দেন। 

নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ-এ সম্প্রতি আদালতের ক্লার্ক গ্রিনফিল্ডের সঙ্গে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। সেখানে লেখেন, গ্রিনফিল্ড চাকের বান্ধবী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com