1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

গাজার হাসপাতালে ইসরাইলের ব্যাপক বোমা হামলা : নিহত অন্তত ৫০০

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

অবরুদ্ধ গাজার একটি হাসপাতালে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। কয়েকশত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আহলি নামক ওই হাসপাতালে হাজারো মানুষ চিকিৎসা ও নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল।

এছাড়া জাতিসঙ্ঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালিয়েছে ইসরাইল, যেটি উদ্বাস্তুদের জন্য আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

হাসপাতালে এ হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সংস্থাটি বেসামরিক লোকদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে।

বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, মিসরও।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়ে নিন্দা জানিয়েছে।

এদিকে, মারওয়ান বিশারা নামে একজন সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেছেন, গাজায় যা ঘটছে তা প্রকৃতই ও লক্ষ্যস্থাপন করা গণহত্যা।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের বর্বরোচিত এ হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com