1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

‘নিঃশব্দে মারা যাচ্ছি, কেউ আমাদের আর্তনাদ শুনছে না!’

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

‘এই মুহূর্তে বেঁচে আছি। কিন্তু কতক্ষণ বেঁচে থাকব জানি না।’

গাজার বাসিন্দারা কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে তা এই কথায় স্পষ্ট ফুটে উঠেছে।

আল-জাজিরাকে গাজার বাসিন্দা আফনান এলমাসরি অডিও বার্তায় আকুতি জানিয়েছেন, যেন বিশ্ববাসী গাজাকে বাঁচাতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেয়।

অসহায় এই বাসিন্দা বলেন, ‘এই মুহূর্তে বেঁচে আছি। কিন্তু কতক্ষণ বেঁচে থাকব জানি না। হয়ত কয়েক মুহূর্ত পরে মারা যাবো।’

তিনি বলেন, ‘আমরা এখানে নিঃশব্দে মারা যাচ্ছি। কেউ আমাদের আর্তনাদ শুনছে না!’

আফনান এলমাসরি বলেন, ‘গাজায় ইসরাইলের রকেট আর মিসাইলের চেয়ে বিকট কোনো শব্দ নেই। মৃত্যুর চেয়ে প্রবল কোনো শব্দ নেই!’

‘আমার প্রশ্ন, গাজার গণহত্যা কি বিশ্বকে নাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট নয়?’

তিনি বিশ্ববাসীকে অনুরোধ করেন, ‘যারা আমার কণ্ঠ শুনেছেন তাদের সবাইকে বলছি, দয়া করে গাজাকে বাঁচাতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।’

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com