1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

হামাস-ইসরাইল যুদ্ধ : যা বললেন নরেন্দ্র মোদি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোদি মঙ্গলবার এ কথা জানিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।’

সেই সাথে মোদি লিখেছেন, ‘পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি। জানিয়েছি, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ়ভাবে ইসরালের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।’

উল্লেখ্য, ২০১৭ সালে ইসরাইল সফরের সময় থেকেই মোদির সাথে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকাশ্যে মোদিকে ‘বন্ধু’ বলেও সম্বোধন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। বলেছেন ‘বিপ্লবী নেতা’ও! ২০১৮-য় নেতানিয়াহুর ভারত সফরের সময় যৌথ বিবৃতিতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের’ অঙ্গীকার করেছিল নয়াদিল্লি এবং তেলআবিব।

শনিবার হামাসের রকেট হামলার পরেই তাৎপর্যপূর্ণভাবে নয়াদিল্লির দীর্ঘ দিনের কূটনৈতিক ভারসাম্যের নীতি থেকে সরে এসে প্রকাশ্যে ইসরাইলের প্রতি সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তার পরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর এই অবস্থান নিয়ে।

তার ‘বন্ধু’ হিসেবে পরিচিত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা ভূখণ্ডে সর্বাত্মক সেনা অভিযান ঘোষণা করে ফিলিস্তিনিদের ওই এলাকা ছাড়ার হুমকি দেয়ার পরে মোদি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘ইসরাইলের উপর উগ্রবাদী আক্রমণ হওয়ার সংবাদ পেয়ে আমি বিস্মিত। নিরীহ যাদের প্রাণ গেছে, তাদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমরা ইসরাইলের পাশে রয়েছি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com