1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইসরাইলে ফ্লাইট বাতিল করেছে এশিয়ান এয়ারলাইন্স

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

এশিয়ার বেশ কয়েকটি এয়ারলাইন্স নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে ইসরাইলে তাদের ফ্লাইট বাতিল করেছে।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাইনান এয়ারলাইন্স (চীন-ইসরাইলের মধ্যে উড়ন্ত একমাত্র চীনা বিমান সংস্থা) সোমবার সাংহাই এবং তেল আবিবের মধ্যে ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ক্যাথে প্যাসিফিকও মঙ্গলবার হংকং এবং তেল আবিবের মধ্যে তার ফ্লাইট বাতিল করেছে।

কোরিয়ান এয়ার সোমবার বন্দর শহর ইনচিওন এবং তেল আবিবের মধ্যে তার ফ্লাইট বাতিল করেছে এবং বলেছে যে- ভবিষ্যতে ফ্লাইটগুলো অনিয়মিত হবে বলে আশা করছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com