1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে জরুরি বৈঠক নিরাপত্তা পরিষদের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের চলমান লড়াইয়ের জেরে জরুরি বৈঠকের ডাক দিয়েছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। রোববার (৮ অক্টোবর) এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে জাতিসঙ্ঘ থেকে এ তথ্য জানানো হয়।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি প্রথমে ইউএনএসসির বর্তমান সদস্য মাল্টা দ্বারা ডাকা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ব্রাজিল পরে তাদের সমর্থন যোগ করে। নিরাপত্তা পরিষদের বর্তমান ১৫ সদস্য স্থানীয় সময় আজ বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে বৈঠকে অংশ নেবেন।

এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও জানা গেছে, জাতিসঙ্ঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড কাউন্সিলকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য ব্রিফ করবেন।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com