1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

অর্ধেকের বেশি আমেরিকান সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তির বিরুদ্ধে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি লোক সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তির বিরুদ্ধে বলে অভিমত প্রকাশ করেছে। প্রস্তাবিত ওই চুক্তিতে বলা হয়েছে, সৌদি আরব আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র দেশটিকে রক্ষা করার জন্য সৈন্য পাঠাবে।

গত ২৯-৩১ আগস্ট হ্যারিস পোল এবং দি কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট পরিচালিত জনমত জরিপে দেখা যায় রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ৫৫ ভাগ এ ধরনের চুক্তির বিরুদ্ধে।

কুইন্সি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি যুক্তরাষ্ট্র-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‌’আমেরিকার জনগণ অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানোর বিরোধিতা করছে। তারা নিশ্চিতভাবেই নতুন যুদ্ধ চয় না। আর এই বিশেষ ক্ষেত্রে যুদ্ধ খোদ যুক্তরাষ্ট্র শুরু করবে না, বরং সৌদি আরবের সাথে চুক্তির কারণে হবে।’

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ওয়াশিংটন চাপ সৃষ্টি করার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, চুক্তিতে এমন ধারা থাকবে যে সৌদি ভূখণ্ডে বা এই অঞ্চলে দেশটি আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একে অপরকে সামরিক সহায়তা প্রদান করবে।

সৌদি আরবে ইতোমধ্যেই তিন হাজার সৈন্য মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই বিদ্যমান। তবে সাম্প্রতিক সময়ে তা চাপের মুখে রয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com