1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সমাজের সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করে ‘মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)’।

রোববার আলজাজিরা জানায়, উদ্যোগ বাস্তবায়নে সংস্থাটি ব্রিটেনের বিভিন্ন প্রান্তের ২৫০টি মসজিদ নির্বাচন করে। মসজিদগুলো গত শনি ও রোববার (২৩-২৪ সেপ্টেম্বর) সব ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

এই উদ্যোগটি শুরু হয় ২০১৫ সালের ফ্রেব্রুয়ারিতে। তখন মসজিদ সংখ্যা ছিল মাত্র ২০টি। দীর্ঘ প্রচেষ্টার পর এ বছর আড়াই শ’ মসজিদ উদ্যোগের আওতায় আনা হলো।

গত শনি ও রোববার এ উপলক্ষে মসজিদগুলোতে দর্শনার্থীদের মাঝে খাবার ও নানারকম মিষ্টান্ন উপহার দেয়া হয়। পাশাপাশি ইসলামী সেমিনার এবং ব্রিটেনে বসবাসরত মুসলিমদের সাথে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্ক তৈরিতে সেতুবন্ধনের আয়োজন করা হয়।

উদ্যোগে এবারের স্লোগান ছিল ‘তুমি আমার মসজিদ পরিদর্শন করো’। অভিনব এ উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সাড়া দিয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন। তারা নিজ নিজ এলাকার মসজিদ পরিদর্শন করেন এবং মুগ্ধ হন।

এরই মধ্যে এ সংক্রান্ত বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র : আলজাজিরা মুবাশির

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com