1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইউক্রেনকে আরও ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

চলমান পাল্টা আক্রমণ অব্যাহত রাখতে ইউক্রেনকে আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এক্ষেত্রে সূত্র হিসেবে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছে। বলা হয়েছে, ১৯০ মাইল পর্যন্ত পাল্লার কিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে ইউক্রেন। এর ফলে ফ্রন্টলাইনের যুদ্ধের চেয়েও রাশিয়ার বেশি ভিতরে আঘাত করতে সক্ষম হবে কিয়েভ।

ওদিকে ইউক্রেনের কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র ক্রাইমিয়াতে রাশিয়ার একটি ফ্লিটের সদর দফতরে আঘাত করেছে। ইউক্রেন সেনাবাহিনীর একটি সূত্র বলেছেন, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেভাস্তোপোল বন্দরে এই হামলা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ দিয়েছে বৃটেন এবং ফ্রান্স। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৫০ মাইলেরও বেশি।
এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নান বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, কিয়েভ অল্প পরিমাণ এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে। বৃহস্পতিবার এ দুই নেতার মধ্যে বৈঠক হয় হোয়াইট হাউসে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, এসব অস্ত্র সামনের সপ্তাহগুলোতেই দেয়া হবে।

তারা আরও বলেছে, আলোচনা সম্পর্কে জানেন এমন সূত্র বলেছেন এর সঙ্গে থাকবে কিছু ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা। তবে এসব রিপোর্ট সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ইউক্রেন থেকে সরকারি কোনো ভাষ্য পাওয়া যায়নি। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com