1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী মুসলিম লীগের (এএমএল) নেতা শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু।

রোববার সন্ধ্যায় তাকে তার রাওয়ালপিন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক।

তিনি জানান, সাদা পোশাক পরে তাকে তার বাসভন থেকে গ্রেফতার করে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেয়া হয়েছে। একই সাথে শেখ রশিদের ভাগ্নে শেখ শাকির ও গৃহকর্মী শেখ ইমরানকেও গ্রেফতার করা হয়।

একটি ভিডিও বার্তায় এএমএল নেতার ভাগ্নে শেখ রশিদ শফিক বলেন, ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ উভয়ই উচ্চ আদালতকে লিখিতভাবে বলেছে যে শেখ রশিদের বিরুদ্ধে কোনো মামলায ঘোষণা করা হয়নি।

তিনি গ্রেফতারের নোটিশ নিতে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে কোথান নেয়া হয়েছে তা খুঁজে বের করার জন্য উচ্চ আদালতের কাছে অনুরোধও করেছেন।

তিনি আরো বলেন, ‘আমরা আইনি লড়াই লড়ব এবং সবসময় নীতির রাজনীতিতে যুক্ত ছিলাম।’
সূত্র : দ্য ডন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com