1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইউরোপীয় ইউনিয়নে সাথে সম্পর্ক বিছিন্ন করতে পারে তুরস্ক : এরদোগান

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান শনিবার (১৬ সেপ্টেম্বর) বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে তুরস্ক। এর অর্থ ২৭টি রাষ্ট্রের জোটে যোগদানের চেষ্টার ইতি ঘটানোর চিন্তা করছে দেশটি।

নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে ইইউ।’

তিনি আরো বলেন, ‘আমরা পরিস্থিতি মূল্যায়ন করব এবং প্রয়োজনে আমরা ইইউয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব।’

ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে একটি প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অন্তর্ভুক্তি প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে না এবং ইইউ-তুরস্ক সম্পর্কের জন্য ‘সমান্তরাল ও বাস্তবসম্মত কাঠামো’ অনুসন্ধানের জন্য ইইউকে আহ্বান জানানো হয়েছে।’

তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করে এবং ২০০৫ সালে অন্তর্ভুক্তির আলোচনা শুরু হয়।

ইউরোপীয় পার্লামেন্ট অনুসারে, ২০১৮ সালে খানিকটা ‘গণতান্ত্রিক বিচ্যুতির’ কারণে অন্তর্ভুক্তির আলোচনা স্থগিত করা হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক সপ্তাহেরও বেশি সময় পর শনিবার এরদোগান এ কথা বললেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com