1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ভারত-কানাডা সম্পর্কে ফাটল, বাণিজ্যচুক্তি স্থগিত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

জি-২০ সম্মেলনে শেষ হতে না হতেই ভারত ও কানাডার সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে এসেছে। কানাডার সরকার ভারতের সঙ্গে তাদের বাণিজ্যচুক্তি স্থগিতের ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে এ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কানাডার বাণিজ্যমন্ত্রীর মুখপাত্র শান্তি কসেন্টিনো দেশটির সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের কথা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

কসেন্টিনো বলেছেন, আমরা ভারতের সঙ্গে আসন্ন বাণিজ্যচুক্তি স্থগিত করেছি। তবে ঠিক কী কারণে ভারতের সঙ্গে এ চুক্তি স্থগিত হলো-তা জানায়নি দেশটি। অন্যদিকে ভারতের কর্মকর্তারা জানান, রাজনৈতিক ইস্যতে কানাডার সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত হয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করে আসছেন, কানাডায় ভারতবিরোধী বিচ্ছন্নতাবাদী ও খালিস্তানপন্থিদের কর্মকাণ্ড বেশ বেড়েছে। এজন্য তিনি কানাডার সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। জি-২০ সম্মেলনের মাঝেই তিনি শিখ ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সমালোচনা করেন। জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রূডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেননি মোদি।

এ ছাড়া একজন কেন্দ্রীয় মন্ত্রী বিদায় জানান ট্রুডোকে। এরপর ট্রূডো দেশে ফিরতে না ফিরতেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিতের খবর এলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com