1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

মার্কিন সামরিক আধিপত্য ‘আধুনিক বিশ্বের অশুভ শক্তি’ : রাশিয়া

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের সবচেয়ে বড় অশুভ শক্তি।

খবর সিনহুয়ার।

মার্কিন সামরিক আধিপত্যের ‘উৎপত্তি, তথ্য এবং বিপদ’ সম্পর্কে বার্তা সংস্থা সিনহুয়ার থিঙ্ক ট্যাঙ্ক ‘সিনহুয়া ইনস্টিটিউট’ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের ব্যাপারে জাখারোভা এমন মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, প্রতিবেদনটি ‘অত্যন্ত সময়োপযোগী’ এবং এর শব্দগুলো ‘প্রকৃত সত্য’।

জাখারোভা বলেন, মার্কিন সামরিক আধিপত্য বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সমস্য সমাধান এবং দেশগুলোর জন্য সমান অধিকার ও বাধ্যবাধকতাগুলোকে কঠিন করে তুলেছে। আর এটি সামগ্রিকভাবে বৈশ্বিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

তিনি বলেন, এটা কেবলমাত্র বিশ্বের জন্যই ক্ষতিকর নয়, যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর।

জাখারোভা বলেন, মার্কিন আধিপত্য অস্থিতিশীলতার বীজ বপন করে এবং আন্তর্জাতিক সম্পর্কের যৌথ নীতির বিরুদ্ধে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com