1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

২১ অক্টোবর পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরীফ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

আগামী ২১ অক্টোবর পাকিস্তানে ফিরবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজেরএক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, লন্ডনে নওয়াজ শরীফের নেতৃত্বে দলের শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকের পর এই তারিখ চূড়ান্ত করা হয়। জিও নিউজকে শেহবাজ বলেন, ‘২১ অক্টোবর পাকিস্তানের ফিরবেন নওয়াজ শরীফ।’

২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনের স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন নওয়াজ শরীফ। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের রায়ে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। এরপর কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে ২০১৯ সালে তাকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি।

লন্ডন তার সঙ্গে বৈঠকে অংশ নেন সুলেমান শেহবাজ, হাসান নওয়াজ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী খাজা আসিফ, মালিক মোহাম্মদ আহমেদ খান ও নাসির জানুজা।

এর আগে গত সপ্তাহে নওয়াজ শরীফ নিজেই দেশে ফেরার কথা নিশ্চিত করেছিলেন। এরপর অক্টোবরে আসার কথা নিশ্চিত করেন তার ভাই শেহবাজ শরীফ। তিনি বলেন, অক্টোবরে দেশে ফিরবেন নওয়াজ শরীফ। এরপর নির্বাচনি প্রচারে অংশ নেবেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন নওয়াজ। তবে নির্বাচন কমিশন যখন জানিয়েছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব নয়, তখন তাদের পরিকল্পনায় পরিবর্তন আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com