1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পুতিনের আমন্ত্রণে রাশিয়ায় কিম জং উন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোভিডের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

দিন কয়েক আগে আমেরিকা জানিয়েছিল, কিম রাশিয়া যাবেন। পুতিনকে সমরাস্ত্র দিতে পারেন তিনি।

তাদের কথা সত্যি হলো। রাশিয়ায় পুতিনের সাথে বৈঠক করবেন কিম। ব্লাডিভস্তকে এই বৈঠক হতে পারে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকালে নিজস্ব ট্রেনে করে কিম জং উন রাশিয়ায় প্রবেশ করেন বলে তারা মনে করে।

কিমের সাথে আছেন সামরিক ও দলের প্রতিনিধিরা। তবে কারা গেছেন, কতজন গেছেন তা জানানো হয়নি।

ক্রেমলিনের ওয়েবসাইটে সোমবার বলা হয়েছে, পুতিনের আমন্ত্রণে কিম আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়া সফরে আসছেন।

পুতিনের সাথে একান্ত বৈঠক করতে পারেন কিম। পুতিনের সাথে একান্ত বৈঠক করতে পারেন কিম।

কোভিড ১৮-এর পর থেকে এই প্রথমবার দেশের বাইরে গেলেন কিম। কোভিড হওয়ার পর উত্তর কোরিয়া থেকে কেউ বেরোতে পারেননি।

কিম ও পুতিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুতিন সোমবার সেখানে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুতিনের সেখানে থাকার কথা।

বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুতিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘পুতিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুতিন সাহায্য ভিক্ষা করছেন।’

বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, ‘পুতিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন।’

তিনি জানিয়েছেন, ‘আমাদের প্রতিবেশীদের সাথে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।’
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com