1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

চীনের সাথে স্নায়ুযুদ্ধ নেই : ভিয়েতনাম সফরে বাইডেন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ভিয়েতনামের সাথে নতুন ঐতিহাসিক চুক্তি সই করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের আন্তর্জাতিক প্রভাব প্রতিরোধ করার কোনো চেষ্টার কথা অস্বীকার করেছেন।

ভিয়েতনাম থেকে শেষ মার্কিন সৈন্য প্রত্যাহারের ৫০ বছরেরও বেশি সময় পর দেশটিতে গিয়ে যে চুক্তি করেছেন বাইডেন, তা তাদেরকে আগের যেকোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ করবে।

দুই দেশের মধ্যে সই হওয়া ‘দি কমপ্রেহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ চুক্তিটি এশিয়ায় চীনা প্রভাব প্রতিরোধে অত্যন্ত কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, বাইডেনের জন্য এই চুক্তি বিরাট এক সাফল্য। কারণ চীনের সবচেয়ে পুরনো এবং কট্টর বন্ধু ভিয়েতনামের সাথে এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।

হ্যাননে সাংবাদিকদের বাইডেন বলেন, আমেরিকান পদক্ষেপ চীনকে বিচ্ছিন্ন করা বা থামিয়ে দেয়ার কোনো কিছু নয়। বরং এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্থিতিশীলতা বজায় রাখার বিষয়।

তিনি বলেন, ‘চীন অর্থনৈতিকভাবে সফল হোক, তা আমি চাই। তবে আমি চাই, তারা নিয়মের মধ্যে থেকে সফল হোক।’

এই চুক্তিটি চীনকে বেশ ক্ষুব্ধ করতে পারে। চুক্তিটির শিরোনাম প্রতীকী হলেও এর অর্থ হতে পারে যে চীনের ওপর নির্ভরশীলতা হ্রাস করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা।

উল্লেখ্য, ভারতে জি২০ শীর্ষ সম্মেলন থেকে ভিয়েতনামে গেছেন বাইডেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com