1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

চীনের বিরুদ্ধে মোদি-বাইডেন বার্তায় ‘কোয়াড’

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

দ্রুত পাল্টে যাচ্ছে বিশ্ব মানচিত্র! তৈরি হচ্ছে নতুন সমীকরণ? আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে চীন। দক্ষিণ চিন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে চীন। তবে বেইজিংয়ের এই দৃষ্টিভঙ্গি যে মেনে নেয়া হবে না, জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ওই বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার জি-২০ সম্মেলনের আগে বাইডেনের সাথে বসেন মোদির। দিল্লি ৭ লোকমার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে হয় এই দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা। তারপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট বাইডেনের যৌথবিবৃতি প্রকাশ করা হয়। সেখানে সাফ বলা হয়েছে, ‘স্বাধীন, মুক্ত ও অবাধ ভারত-মহাসাগরীয় অঞ্চল ধরে রাখতে কোয়াড জোটের গুরুত্ব ফের তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদি ও বাইডেন। ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সামিটে প্রেসিডেন্ট বাইডেনকে স্বাগত জানাতে উন্মুখ প্রধানমন্ত্রী মোদি।’

উল্লেখ্য যে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা মিলে তৈরি হয়েছে ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ বা কোয়াড গ্রুপ। গত আগস্ট মাসেই মালাবার মহড়ায় শক্তিপ্রদর্শন করে জোট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র মনে করে যে দক্ষিণ চিন সাগর ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লালফৌজ ‘বাড়াবাড়ি’ করছে। কমিউনিস্ট দেশের এই আগ্রাসানে বিপন্ন মুক্তবাণিজ্য পথ। এছাড়া বিভিন্ন দেশের নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে, তাই চীনকে কড়া বার্তা দিয়ে মহড়ায় নেমেছে শক্তিধর চার দেশ।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com