1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

মরক্কোতে ৬.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, নিহত ৩০০

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির উত্তরে রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত কেঁপে ওঠে। প্রাথমিক তথ্যে প্রায় ৩০০ জনের নিহত হওয়ার কথা জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে। একটি মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় সময় রাত ১১:১১ (২২১১ জিএমটি)-এ ভূমিকম্পটি আঘাত হানে।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সকালে জানায়, অন্তত ২৯৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া চিকিৎসার জন্য ১৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বেশির ভাগ ক্ষতি হয়েছে নগরী ও শহরের বাইরের এলাকায়। বিশেষ করে ঐতিহাসিক মারাকেশ নগরীর আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : সিবিএস নিউজ, আল জাজিরা, আরব নিউজ এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com