1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

প্রিন্স হ্যারির জন্মে খুশি হননি চার্লস! ডায়নার নয়া টেপে বিস্ফোরক দাবি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

প্রিন্স হ্যারি যখন জন্মেছিলেন, তখন একেবারেই খুশি হননি রাজা (তখন অবশ্য তিনি প্রিন্স) তৃতীয় চার্লস। এক নতুন উদ্ধার হওয়া অডিও টেপে তার স্ত্রী ডায়নাকে এমনই বিস্ফোরক দাবি করতে দেখা গিয়েছে। খুশি হননি তিনি নিজেও!

১৯৯৭ সালে এক আকস্মিক দুর্ঘটনায় তিনি পরলোকগমন করলেও আজও বাকিংহাম প্যালেসে চার্লসের সাবেক ও মৃত স্ত্রীর অনিবার্য ‘ছায়া’ উপস্থিতি। লেডি ডায়নার একটি ছয় ঘণ্টার অতিরিক্ত টেপ পাওয়া গেছে। আর সেখানেই এই দাবি করতে দেখা গেছে তাকে। শিগগিরি মুক্তি পাবে একটি তথ্যচিত্র ‘ডায়না : দ্য রেস্ট অফ হার স্টোরি’। সেখানে ওই অডিও শোনা যাবে।

ঠিক কী বলেছিলেন ডায়না? তিনি জানিয়েছিলেন, ‘জানেন আমরা কেউই খুশি হইনি (প্রিন্স হ্যারির জন্মের সময়)। আসলে আমরা চেয়েছিলাম কন্যাসন্তান হোক।’

উল্লেখ্য, হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এ তিনি তার বাবা চার্লসের ‘বদ রসিকতা’র উল্লেখ করতে গিয়ে উদাহরণ দিয়েছিলেন তার এক উক্তির। তিনি নাকি ছেলেকে বলেছিলেন, ‘কে বলতে পারে আমি তোমার সত্যিকারের বাবা কিনা।’

আজ থেকে প্রায় ২৬ বছর আগে ১৯৯৭ সালের ৩১ আগস্ট মারা যান ডায়না। কিন্তু এত বছরেও তার ওপর থেকে রহস্যের কুয়াশা সরেনি। এই পরিস্থিতিতে নতুন টেপ ঘিরে শোরগোল। তথ্যচিত্রে বাকিংহাম প্যালেসের আর কোন অজানা দিক উঠে আসে, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com