1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইউক্রেনের দখল করা এলাকায় নির্বাচন করতে চায় রাশিয়া

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

তাদের দখলে থাকা ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে এবার স্থানীয়ভাবে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া সরকার। শনিবার এ বিষয়ে সরকারি সিলমোহর পড়েছে বলে জানা গেছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ১০ সেপ্টেম্বর। বিষয়টি জানার পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকার।

গত দেড় বছরে ইউক্রেনের লুহানস্ক, ডনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন প্রদেশের বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ নিজেদের দখলে নিয়েছিল মস্কো।

ক্রেমলিনের দাবি, আপাতত ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ তাদের দখলে রয়েছে। সম্প্রতি দখল করা এলাকাগুলোতে নিজেদের আধিপত্য আরো জোরদার করতেই সেখানে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিন সরকার।

তবে কিয়েভের তরফে ওই চার এলাকার মানুষের কাছে আর্জি জানানো হয়েছে যে, তারা যেন কোনোমতেই ওই ভোটে অংশ না নেন। বাসিন্দারা যাতে ওই এলাকাগুলো ছেড়ে আপাতত অন্যত্র চলে যান, সেই অনুরোধও করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com