1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান তিমুরের প্রধানমন্ত্রী

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ কীভাবে নিশ্চিত করেছেন তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানামা গুসমাও। গতকাল মঙ্গলবার পূর্ব তিমুর সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

তিমুরের প্রধানমন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শিক্ষা নেওয়া দরকার।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ তিমুরের মানুষের হৃদয়ে আছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং তার অঙ্গীকার এবং লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এটা সম্ভব হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতা ও সুযোগের কথা উল্লেখ করলে স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিমুরের প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু সত্যিকারের চ্যালেঞ্জ তুলে ধরেন।

তিমুরের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী তার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com