1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইসরাইলি মন্ত্রীর সাথে সাক্ষাত, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাময়িক বরখাস্ত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সাথে সাক্ষাতের কারণে লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাজলা মানগুইশকে সাময়িক বরখাস্ত করেছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এই সাক্ষাতের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়। তার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে লিবিয়ার সরকার। ইসরাইলি পক্ষ থেকেই এই বৈঠকের খবরটি প্রকাশ করা হয়েছিল।

লিবিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে কার্যক্রম পরিচালনাকারী প্রেসিডেন্টিয়াল কাউন্সিল কথিত ওই সাক্ষাত নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধান নাজলাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

লিবিয়ার রাজনীতিতে উপদেষ্টার ভূমিকা পালনকারী হাই স্টেট কাউন্সিলও ওই বৈঠক নিয়ে ‘বিস্ময়’ প্রকাশ করে। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ ব্যাপারে জবাব আহ্বান করা হয়। এছাড়া লিবিয়ায় ওই বৈঠকের প্রতিবাদে ছোট একটি বিক্ষোভও হয়।

এদিকে ওই বৈঠকের ব্যাপারে এক বিবৃতিতে ইসরাইল জানায়, দুই মন্ত্রী সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

তবে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্যাখ্যায় জানিয়েছে, নাজলার সাথে ইসরাইলের কোনো প্রতিনিধির বৈঠক হয়নি। যেটা ঘটেছে যেটা হলো ‘ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি সভার সময় অপ্রস্তুত, সাধারণ সাক্ষাত।’

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ‘সাক্ষাতে কোনো ধরনের আলোচনা, চুক্তি বা পরামর্শ হয়নি।’

ইসরাইল ২০২০ সাল থেকে তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডের’ আলোকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com