1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

রোমানিয়ায় জোড়া বিস্ফোরণ, বহু হতাহত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

রোমানিয়ায় এক এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পাম্পে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪৬ জন। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী বুখারেস্টে এ ঘটনা ঘটলে দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে যায়। আহতদের মধ্যে ২৬ জন দমকলকর্মী আছেন। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অন্তত আটজন ব্যাপকভাবে দগ্ধ হয়েছে। তাদের মধ্যে চারজনকে বিদেশের হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ৭০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

রোমানিয়ার জরুরি বিভাগের প্রধান রায়েদ আরাফাত বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ওই এলাকা এখনও ঝুঁকিপূর্ণ। আরও একটি ট্যাংকারে বিস্ফোরণ হওয়ার ঝুঁকি আছে।

দেশটির প্রেসিডেন্ট ক্লাউস এই বিস্ফোরণকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে জানান, তিনি এতে গভীরভাবে ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, নিয়ম ভঙ্গ করা হয়েছে কিনা তা নিয়ে শিগগিরই তদন্ত শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com