1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

মাদাগাস্কারে স্টেডিয়ামের প্রবেশপথে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মাদাগাস্কারের একটি স্টেডিয়ামের প্রবেশপথে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। আল জাজিরা, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার দেশটির রাজধানীর বারেয়া স্টেডিয়ামের প্রবেশপথে এই পদদলনের ঘটনা ঘটে। ঘটনার দিনে স্টেডিয়ামটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী ছিল। সেখানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিল, যা ধারণক্ষমতার বাইরে।

রেডক্রস কর্মকর্তা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে ছিল মাত্রাতিরিক্ত ভিড়। তৈরি হয় চরম বিশৃঙ্খলা-অরাজকতা। এতে হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।

ঘটনার পরপরই পদদলনের শিকার হওয়াদের উদ্ধার করে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিহতের সংখ্যা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্টসে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই ঘটনায় ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।’

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা ঘটনার সময় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। পরে তিনি নিহতের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেন।

পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে মাদাগাস্কারের প্রেসিডেন্ট বলেন, ‘সেখানে ব্যাপক ধাক্কাধাক্কির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ফলে প্রবেশপথে মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন।’

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা। যা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিগত প্রায় ৪০ বছর ধরে টানা এই ক্রীড়া প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে মাদাগাস্কার।

এর আগে ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com