1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

তৃতীয়বার সন্তানের বাবা হলেন তাসকিন আহমেদ। কন্যা সন্তান জন্ম দিয়েছেন বাংলাদেশ পেসারের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা। সবার কাছে দোয়াও চেয়েছেন এই ডানহাতি।

বাবা হওয়ার খবর তাসকিন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে  জানিয়েছেন।

তাসকিন তার পোস্টে লিখেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন। পরে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

আর গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com