1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

উত্তরপ্রদেশে অপরাধ দমনে হিন্দু ক্যালেন্ডার ব্যবহারের নির্দেশ পুলিশকে!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

‘অমাবস্যায় সতর্ক থাকুন’। অপরাধ দমন করতে এবার হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ! কেন? থানাগুলোতে নির্দেশিকা পাঠিয়েছেন স্বয়ং রাজ্য পুলিশের ডিজি।

যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত ডিজি বিজয় কুমার জানিয়েছেন, ‘রাজ্যজুড়ে সমীক্ষা করে দেখা গিয়েছে, অমাবস্যার এক সপ্তাহ আগে ও এক সপ্তাহ পরে অপরাধের হার থাকে সবচেয়ে বেশি।’

নির্দেশিকায় উল্লেখ, হিন্দু ক্যালেন্ডার দেখে অমাবস্যার আগে ও পরে রাতে বিশেষ নজরদারির রাখতে হবে থানাগুলোকে। শুধু তাই নয়, ওই সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর নিরিখেই চিহ্নিত করতে হবে অপরাধপ্রবণ এলাকা! কিভাবে? পুরোদস্তুর তালিকা তৈরি করে গোটা বিষয়টি বুঝিয়ে দিয়েছেন যোগীর রাজ্যের পুলিশপ্রধান। তার মতে, ‘সাধারণ মানুষেরও জানা উচিত, কখনো অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি’।

পুলিশ সূত্রে খবর, রাতে কড়া নজরদারির ব্যবস্থা নতুন কিছু নয়। এই রেওয়াজ বহুদিনের। কিন্তু সরকারি নথিতে ‘হিন্দু ক্যালেন্ডারে’র উল্লেখ সম্ভবত এই প্রথম। বস্তুত, নির্দেশিকার সাথে পঞ্জিকা ও আগাস্ট মাসের জন্য হিন্দু ক্যালেন্ডারও পাঠানো হয়েছে থানাগুলোতে।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com