1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

লাদাখে ভারতীয় সেনাবাহিনীর জেসিওসহ ৯ সৈন্য নিহত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

ভয়ংকর দুর্ঘটনা ভারতে ভারতের লাদাখে। ভারতীয় সেনাবাহিনীর ট্রাক পাহাড়ি রাস্তা থেকে পিছলে গিয়ে পড়ল নদীতে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এক জেসিও ও আট জওয়ানের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। স্থানীয় সময় শনিবার বিকেল পৌনে ৫টা নাগাদ লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে ওই দুর্ঘটনা ঘটে। জানিয়েছেন লেহ-র পুলিশ সুপারে পি ডি নিত্য।

ওই দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক জওয়ানকে। তার চিকিত্সা চলছে। তবে তার অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন পি ডি নিত্য। পূর্ব লাদাখের কিয়ারিতে সেনাবাহিনীর একটি বেসক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে যাচ্ছিলেন ওই সৈন্যরা। তাদের সাথে ছিল আরো পাঁচটি গাড়ি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনী হাসপাতালে নিয়ে গেলে আট জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়।

সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com