1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন।

রুশ বিমানবাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেন বারবার যুক্তরাষ্ট্রের তৈরী এফ-১৬ যুদ্ধবিমান দাবি করে আসছিল।

ইউক্রেনের পাইলটরা যাতে এফ-১৬ যুদ্ধবিমান পায়, সেজন্য ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুমোদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রমে ডেনমার্ক ও নেদারল্যান্ডসও সহায়তা করেছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন তার ড্যানিশ ও ডাচ প্রতিপক্ষদের চিঠির মাধ্যমে বলেছেন যে তারা ইউক্রেনে এফ-১৬ পাঠানোর বিষয়টি অনুমোদন করবেন।

ব্লিনকেন বলেন, রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের তার দেশকে রক্ষা করাটা গুরুত্বপূর্ণ ব্যাপার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ বিমানের প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি অনুমোদন করেন। তবে এখন পর্যন্ত এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের সময়সীমা নির্ধারণ করেননি।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, তার দেশ চলতি বছরের মধ্যেই এফ-১৬ যুদ্ধবিমান পাবে বলে আশা করছে।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com