1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

রুয়ান্ডা ও কঙ্গোকে উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

কঙ্গোর সাথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তা কমানোর জন্য চাপ প্রয়োগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুয়ান্ডার নেতার প্রতি আহ্বান জানিয়েছেন।

গত মাসের শেষের দিকে কিনশাসার সামরিক বাহিনী কিগালির দাবি প্রত্যাখ্যান করে তাদের অস্থিতিশীল সীমান্ত এলাকায় প্রবেশ করায় রুয়ান্ডার বাহিনীকে অভিযুক্ত করেছে। কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সমর্থন করার ক্ষেত্রেও কিগালির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, কথিত সীমান্ত অনুপ্রবেশ বিষয়ে কোনো অবস্থান না নিয়ে ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতির’ ব্যাপারে ব্লিঙ্কেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমের সাথে টেলিফোনে ‘ফলপ্রসূ’ আলোচনা করেন।

ব্লিঙ্কেনের ডেপুটি ভিক্টোরিয়া নুল্যান্ড কিনশাসা পরিদর্শনের পর তিনি এ ফোন করেন।

মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ব্লিঙ্কেন দুই দেশের মধ্যে উত্তেজনার একটি কূটনৈতিক সমাধানের জন্য এক ধরনের মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com