1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, চীনের হুঁশিয়ারি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

চীনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এ নিয়ে বেজায় চটেছে চীন। ইতিমধ্যে আজ রোববার চীনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। খবর আল জাজিরা ও সিএনবিসি নিউজের।

এদিকে তাইওয়ানের কর্মকর্তারা আশঙ্কা করছেন, লাইয়ের এ সফরের ফলে চীন দ্বীপটির চারপাশে সামরিক কার্যক্রম বৃদ্ধি করতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্যারাগুয়ের উদ্দেশে পাড়ি দেন লাই। কিন্তু যাওয়া আসার পথেই তিনি যুক্তরাষ্ট্রে থামবেন।

সিএনবিসি বলছে, গতকাল শনিবার ভোররাতে নিউ ইয়র্কে পৌঁছেছেন লাই। এ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, লাই একজন বিচ্ছিন্নতাবাদী এবং সমস্যার সৃষ্টিকারী। চীন তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কড়া পদক্ষেপ নেবে।

এ ছাড়ার চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রে তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদীদের যেকোনো ধরনের সফরের বিরোধিতা করে। তাইওয়ানে আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে লড়বেন লাই।

তবে লাইকে পছন্দ না বলে ইতিমধ্যে জানিয়েছে চীন। এ ছাড়া তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। এর আগে দেশটি অঙ্গীকার করেছে, তারা দরকার হলে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের দখলে নেবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com