1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে : রাশিয়া

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা রাতে ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এসবের মধ্যে দু’টি ড্রোন রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল।

খবর এএফপি’র।

টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘মস্কো নগরী অভিমুখে উড়ে চলা দু’টি ইউএভি (মনুষ্যবিহীন আকাশযান) ধ্বংস করা হয়েছে।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের দু’টি ড্রোন ক্রিমিয়া উপকূলের সেভাস্তোপল শহরের কাছে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং তাদের অপর নয়টি ড্রোন ইলেক্ট্রনিক যুদ্ধ উপকরণ ব্যবহার করে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত করা হয়।

তারা আরো জানায়, এতে ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মস্কো অভিমুখে ইউক্রেনের দু’টি যুদ্ধ ড্রোন ভূপাতিত করার কথা রাশিয়া জানানোর এক দিন পর এই হামলা চালানো হলো। এক সপ্তাহের মধ্যে রাজধানীর কাছে এটি ছিল কমপক্ষে চতুর্থ হামলার ঘটনা।

সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক হামলার আগ পর্যন্ত মস্কোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। ইউক্রেন সঙ্ঘাত এক বছরেরও বেশি সময় আগে শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com