1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইয়েমেনে অপহৃত জাতিসঙ্ঘ কর্মকর্তা সুফিউল উদ্ধার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

ইয়েমেনে অপহরণের শিকার জাতিসঙ্ঘের কর্মকর্তা লে. কর্নেল (অব:) সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনাকর্মকর্তা সুফিউল আনামসহ জাতিসঙ্ঘের পাঁচ কর্মী। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ধারণা করা হয়েছিল, জাতিসঙ্ঘে কর্মরত এই কর্মকর্তাকে অপহরণের পর উগ্রবাদী গোষ্ঠী তাকে হত্যা করেছে।
তবে অপহরণের প্রায় সাত মাস পর গত বছরের ৭ সেপ্টেম্বর সুফিউল আনামের একটি ভিডিও প্রকাশ করে উগ্রবাদী গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

এরপর গত মাসে জাতিসঙ্ঘের এই কর্মকর্তার আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ করে আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে ভিডিওবার্তার সংবাদ প্রকাশ করে এএফপি।

ভিডিওতে দেখা যায়, জাতিসঙ্ঘের নিরাপত্তা বিভাগের কর্মী হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন নীল শার্ট পরা সুফিউল আনাম। এ সময় তিনি নিজের মুক্তি দাবি করেন। তিনি নিজে ও অপহরণের শিকার তার সাথে থাকা আরো দুজন ‘গুরুতর অসুস্থ’ বলেও জানান। তবে ৩ জুন রেকর্ড করা ভিডিওটি কিভাবে কাদের সহযোগিতায় করা সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সুফিউল আনামসহ জাতিসঙ্ঘে কর্মরত পাঁচজনকে অপহরণ করে আল-কায়েদার ইয়েমেনি শাখা। মাঠ পরিদর্শনের কাজ শেষে বন্দরনগরী এডেনে ফিরছিলেন তারা। অন্য চারজন ইয়েমেনের নাগরিক।

সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর থেকে তিনি জাতিসঙ্ঘের সাথে কাজ করছেন। তিনি ইয়েমেনের এডেনে জাতিসঙ্ঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com