1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ভারতের অঞ্জুর ভিসা বাড়িয়ে দিলো পাকিস্তান, ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করে তিনি এখন ফাতিমা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

পাকিস্তানের ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করবেন বলে তাদের দেশে চলে গিয়েছিলেন ভারতের অঞ্জু। তবে এবার ওই ভারতীয় অঞ্জুর ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে পাকিস্তান সরকার। তিনি দুমাসের ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন। এবার তার ভিসার মেয়াদ বৃদ্ধি করে এক বছর করা হয়েছে। ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুসারে জানা গেছে, অঞ্জুর নাম বদলে হয়ে গিয়েছেন ফাতিমা।

ফাতিমার বর্তমান স্বামী নাসরুল্লাহ নিশ্চিত করেছেন, দু’মাসের ভিসা বৃদ্ধি করে এক বছর করা হয়েছে। মূলত তাদের মধ্যে বিবাহ হওয়ার জন্যই এই ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

গত ২২ জুলাই অঞ্জু পাকিস্তানের খাইবার পাখতুনওয়ার দিরবালা জেলায় গিয়েছিলেন। এরপর সেখানেই থাকতে শুরু করেন তিনি। তবে ভিসা নিয়েই তিনি পাকিস্তানে গিয়েছিলেন। সেখান থেকে নানা ধরনের ভিডিয়ো পোস্ট করছেন তিনি। এমনকি অঞ্জুকে এক পাকিস্তান ব্যবসায়ী ফ্ল্যাটও দিয়েছেন বলে খবর। এবার তার ভিসাও বাড়িয়ে দিল পাকিস্তান।

তবে অঞ্জু পরিবারের উপর নজর রাখা হয়েছিল আগেই। রাজস্থান পুলিশের কাছে অঞ্জুর প্রথম স্বামী অরবিন্দ কুমার জানিয়েছিলেন, ২০ জুলাই অঞ্জু বাড়ি থেকে চলে গিয়েছিল। তিনি জানিয়েছিলেন যে তিনি জয়পুরে যাচ্ছেন। বন্ধুর সাথে দেখা করার জন্য তিনি যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত জানা যায়, তিনি পাকিস্তানে উড়ে গিয়েছেন।

অঞ্জুর বাবা জানিয়েছিলেন, তার মেয়ে মানসিকভাবে বিধ্বস্ত। তবে কাউকে না জানিয়ে পাকিস্তানে চলে গিয়ে ভুল করেছে মেয়ে। তিনি জানিয়েছিলেন, প্রায় ২০ বছর মেয়ের সাথে সেভাবে যোগাযোগ নেই। সে বিয়ে করে চলে গিয়েছিল ভিওয়াড়িতে।

এদিকে অঞ্জুর দুজন সন্তান রয়েছে ভারতে। তাদেরকে রেখেই পাকিস্তানে পালিয়েছেন তিনি। ফেসবুকে ওই যুবকের সাথে পরিচয় হয়েছিল অঞ্জুর। এরপর সেই পরিচয় ক্রমশ গভীর হয়। আর তারপরই ভিসা তৈরি করেন তিনি। সেই মতো ওই ভিসা নিয়েই তিনি সোজা পাকিস্তানে। অঞ্জুর স্বামী জানিয়েছিলেন, ‘আমি কখনো স্ত্রীর ফোন ধরতাম না। কার সাথে সে যোগাযোগ রাখছে জানতাম না।’
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com