1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আব্বাস-হানিয়ার সাথে বৈঠক : যা বললেন এরদোগান

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ফিলিস্তিনের গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধানের সাথে তুরস্কে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের বৈঠকটির ‘ভিন্ন মাত্রা’ রয়েছে বলে অভিমত প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। সোমবার তিনি ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি তুরস্কের সমর্থনের বিষয়টি আবারো ঘোষণা করেন।

সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকশেষে এরদোগান বলেন, ‘আমরা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আকাঙ্কারায় স্বাগত জানিয়েছি। এসময় আমরা আবারো ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি আমাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছি।’

গত ২৭ জুলাই মাহমুদ আব্বাস এবং ইসমাইল হানিয়ার সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এরদোগান।

এ ব্যাপারে এরদোগান বলেন, ‘আমাদের দেশের আয়োজনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার বৈঠকটি এই সফরের ভিন্ন মাত্রা যোগ করেছে।’

এরদোগান বলেন, ফিলিস্তিনিদের মধ্যকার মতপার্থক্য অবসানকে তুরস্ক সমর্থন করে।
আঙ্কারা ইসরাইল-ফিলিস্তিনি সঙ্ঘাত সমাধানে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাসহ দৃঢ়ভাবে দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাস করে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com