1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, উল্লাস ‘ইন্ডিয়া’র

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

মোদি পদবি অবমাননা মামলায় ভারতের সুপ্রিম কোর্টে গত শুক্রবার বড় ধরনের স্বস্তি পান ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেইদিন বিচারপতি আরএস গাভাই এবং পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের দুই বছরের জেলের সাজার ওপর স্থগিতাদেশ দেন। এর দুইদিন পরেই রাহুল আজ সোমবার থেকে তার এমপি পদ ফিরে পেলেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুলকে তার সংসদ সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন। স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে এ বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে।

এ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার মোদির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিতর্কে প্রধান বক্তা হিসেবে রাহুলকে তারা রাখতে চান। কংগ্রেস সূত্রে খবর, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা নাগাদ লোকসভায় আসতে পারেন রাহুল।
ইন্ডিয়ার নেতারা একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন 

কংগ্রেসের এমপি মানিকাম ঠাকর এনডিটিভিকে বলেন, দল চায় রাহুল অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশ নিক যেহেতু তিনি মণিপুর পরিদর্শন করেছেন। আশা করা হচ্ছে তিনি লোকসভায় মণিপুরে ইস্যুগুলো তুলে ধরবেন।

এদিকে পদ ফিরে পাওয়ায় উল্লাস করছেন ক্ষমতাসীন বিজেপির বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। তারা একে সত্যের জয় হিসেবে উল্লেখ করেছেন। এ নিয়ে দিল্লিতে কংগ্রেসের সদরদপ্তরে দলটির কর্মীরা নেচেছেন ও স্লোগান দিয়েছেন।

কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খর্গে রাস্তায় নেমে এর উল্লাস করেছেন। এ সময় মল্লিকার্জুনকে মিষ্টিমুখ করান কংগ্রেস সংসদ অধীর চৌধুরী। এ ছাড়া মল্লিকার্জুনও তার পাশে বসা তৃণমূল এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মিষ্টিমুখ করান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com