1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পাকিস্তানের জনসংখ্যা ২৪ কোটি ছাড়িয়ে গেছে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সর্বশেষ জনশুমারি অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা এখন ২৪ কোটি ১৪ লাখ ৯০ হাজার। ডিজিটাল জনশুমারির পর শনিবার কাউন্সিল অব কমন ইন্টারেস্ট এই তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানে এবার প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি হয়। এতে দেখা যায়, দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ২.৫৫ ভাগ। দেশটির পরিসংখ্যান ব্যুরোর পরিচালনায় সপ্তম জনশুমারি শুরু হয়েছিল ১ মার্চ। ১৮ মাসে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অব কমন ইন্টারেস্টের বৈঠকে সকল প্রদেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

জনশুমারি অনুযায়ী প্রদেশভিত্তিক পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে যথক্রমে খাইবার পাকতুনখাওয়া ৩ কোটি ৫৫ লাখ, পাঞ্জাব ১২ কোটি ৭৬ লাখ, সিন্ধু ৫ কোটি ৫৬ লাখ, বেলুচিস্তান ‌ ১ কোটি ২৩ লাখ, ইসলামাবাদ ২৩ লাখ।

২০১৭ সালে অনুষ্ঠিত জনশুমারি অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা ছিল ১৭ কোটি।
সূত্র : দি নিউজ, ডন ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com