1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ইরানকে থামাতে বাণিজ্যিক জাহাজে সৈন্য মোতায়েন করবে যুক্তরাষ্ট্র!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

পারস্য উপসাগরের বাণিজ্যিক জাহাজগুলোতে সৈন্য মোতায়েনের নজিরবিহীন পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওই এলাকা থেকে ইরান কয়েকটি ট্যাঙ্কার জব্দ করার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিনিরা।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এফ-৩৫ যুদ্ধবিমান এবং মেরিন সৈন্য পাঠিয়ে উপসাগরীয় এলাকায় তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে।
এছাড়া বাণিজ্যিক জাহাজগুলোতে ভবিষ্যতে মোতায়েনের জন্য আড়াই হাজার মেরিন সৈন্য নামানো হতে পারে বলে জানা গেছে।

পাঁচজন মার্কিন কর্মকর্তার (তাদের পরিচয় প্রকাশ করা হয়নি) উদ্ধৃতি দিয়ে এপি এ খবর জানিয়েছে। এ ব্যাপারে আরব মিত্রদের সহায়তাও গ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্র।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এপিকে বলেন, বাণিজ্যিক জাহাজটি যে দেশের পতাকা বহন করছে এবং যে দেশে নিবন্ধিত হয়েছে, ওই দেশের সম্মতি নিয়ে তাতে সৈন্য মোতায়েন করা হবে।

এই অঞ্চলে বদলে যেতে থাকা ভূ-রাজনীতির প্রেক্ষাপটে এই মোতায়েন হচ্ছে। এই এলাকায় চীনের অবস্থান জোরদার হচ্ছে। গত মে মাসে মার্কিন মিত্র সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান জানিয়েছে যে তারা চীনা নেতৃত্বাধীন নৌ জোটে যোগ দিতে পারে। এই জোটে ইরানও আছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com