1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ব্রাজিলের তিন রাজ্যে পুলিশের স্ট্রিং অপারেশন, নিহত ৪৫

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

ব্রাজিলের তিন রাজ্যে মাদককারবারীদের বিরুদ্ধে পুলিশের স্ট্রিং অপারেশনে ৪৫ জন নিহত হয়েছে। এর মধ্যে রিও ফাবেলা রাজ্যে ১০, রাহিয়ায় ১৯ ও সাও পাওলোতে ১৬ জন নিহত হয়েছে।

গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

ব্রাজিল পুলিশি সহিংসতার জন্য কুখ্যাত দেশ হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৩টায় পুলিশ ও মাদককারবারীদের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয়। রিও ডি জেনেরোর দা পেনহা ফাবেলায় মাদককারবারীদের বিরুদ্ধে বেসামরিক ও সামরিক পুলিশের অভিযানের ১০ জন নিহত হয়।

উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর এবং পার্শ্ববর্তী শহর কামাকারি ও ইতাতিমে শুক্রবার থেকে সোমবারের মধ্যে সামরিক পুলিশের সাথে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

ব্রাজিলিয়ান ফোরাম অন পাবলিক সেফটি অনুযায়ী, বাহিয়া ও রিও ডি জেনেরো ব্রাজিলের দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ প্রাণঘাতি পুলিশ বাহিনীর আবাসস্থল।

এদিকে সাও পাওলোর রাজ্য কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে যে বাইক্সাদা সান্তিস্তা অঞ্চলে চলমান পুলিশ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এটি সাও পাওলো পুলিশের দ্বারা পরিচালিত সবচেয়ে মারাত্মক অপারেশনগুলোর মধ্যে একটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com