1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নির্বাচনী ফলাফল বাতিলের চেষ্টা : ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি ফলাফল বাতিল করার চেষ্টা চালিয়েছিলেন বলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তার ওই চেষ্টার চলে ইউএস ক্যাপিটলে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।

তবে আবারো প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ ট্রাম্প অন্যায় কিছু করার কথা অস্বীকার করেছেন।

তিনি ইতোমধ্যেই আরো দুটি মামলায় অভিযুক্ত হয়েছে। এর একটি হলো গোপন নথিপত্র যথাযথভাবে সামাল না দেয়া এবং এক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখার জন্য তাকে অর্থ প্রদান করা।

নির্বাচন তদন্তকারীরা প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের দুই মাসের কার্যক্রমের ওপর নজরদারি করেন। একপর্যায়ে ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটন ডিসিতে দাঙ্গার সৃষ্টি করে, কংগ্রেসে ঢুকে পড়ে।

তদন্তে নেতৃত্বদানকারী মার্কিন বিচার বিভাগের বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘আমাদের জাতির রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলাটি ছিল আমেরিকান গণতন্ত্রের আসনের ওপর নজিরবিহীন আক্রমণ।’

ট্রাম্পের আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

সূত্র : বিবিসি, আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com